গত ৩৩ বছরে দায়িত্ব পালন করা রাষ্ট্রপতিরা কতজনের দণ্ড মওকুফ করেছেন তার তালিকা কেন প্রকাশ করা হবে না, সে প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (২১ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন বলে জানান রিটকারী আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক।
১৯৯১ সাল থেকে ২০২৪ সালের ৩১ জুলাই পর্যন্ত রাষ্ট্রপতি সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে কতজন দণ্ড পাওয়া আসামির কারাদণ্ড স্থগিত বা মওকুফ করেছেন তার তালিকা প্রকাশ চেয়ে রিটটি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব,স্বরাষ্ট্র সচিব ও রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।