ইশরাক হোসেনের গেজেট প্রকাশে মত চেয়েছে ইসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণায় ইশরাক হোসেনের গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, আদালতের নির্দেশনার পর এখন গেজেট প্রকাশের বিষয়ে পরামর্শ চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছি। মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরই পরবর্তী কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছে আদালত।

ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।