তাড়াশে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে অটোরিকশার ধাক্কায় নুরাইয়া খাতুন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল ) দুপুর ১২ টার দিকে তাড়াশ উপজেলার নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের পূর্ব পাশের আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া খাতুন তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবহু গ্রামের মো. ফিরোজ হোসেনের বড় মেয়ে। 

স্থানীয়রা জানান, শিশুটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান,  কারো কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।