রূপগঞ্জে আলোচিত রায়হান হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত রায়হান হত্যা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাতে বেপারী বাড়ি বায়তুল নুর জামে মসজিদ পাশের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কায়েতপাড়া ইউনিয়নের বরুনা পুবেরটেক এলাকার মৃত ইয়ানুছের ছেলে তাইজুল, তার স্ত্রী রাহিমা, মেয়ে তাইরিন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ১১ কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন।

তিনি বলেন, প্রবাসী রায়হানের কাছ ৫ লাখ টাকা ধার নেন তাইজুল। এরপর থেকে ধার নেওয়া টাকা দিতে গড়িমসি করতে থাকেন। পরে চলতি বছরের ২৪ মার্চ সকালে পাওনা টাকা চাইতে গেলে তার সঙ্গে বাগবিতণ্ডা হয়। সন্ধ্যায় তাইজুল টাকা দেবেন বলে রায়হানকে তার বাসায় ডেকে নিয়ে হত্যা করে। এরপর তারা রায়হানের মরদেহ তাইজুলের বাসার দোতলায় ফেলে রেখে পালিয়ে যান। এ ঘটনায় রায়হানের বাবা বাদী হয়ে থানায় অজ্ঞাতের আসামি করে একটি হত্যা মামলা করেন। এ ঘটনার পর থেকে তাইজুল তার স্ত্রী রাহিমা, মেয়ে তাইরিন পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পলাতক আসামিরা আড়াইহাজার উপজেলার বেপারী বাড়ি বায়তুল নুর জামে মসজিদ পাশের একটি বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব ১১ একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে, বলেন তিনি।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, আলোচিত রায়হান হত্যা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১। গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।