রূপগঞ্জে দুই বাসে আগুন, গুলি বর্ষণ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেঘলা পরিবহনের দুই বাসে আগুন দিয়ে কয়েক রাউন্ড ফাকা গুলি ছুঁড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে স্থানীয়দের মাঝে চরম আতঙ্কে সৃষ্টি হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে গোলাকান্দাইল রশিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত আনুমানিক ৩টার দিকে পাঁচটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত ১০ জন দুর্বৃত্ত এসে গোলাকান্দাইল রশিদ মার্কেট এলাকায় মাসুমের গ্যারেজের সামনে সড়কে দাঁড়িয়ে থাকা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে দুই বাসের আগুন ছড়িয়ে পড়ে। এ সময় দুর্বৃত্তদের পক্ষ থেকে এক রাউন্ড গুলিও ছুঁড়া হয় বলে তাদের দাবি। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

‎আগুনে ক্ষতিগ্রস্ত বাস দুটির মালিক শহিদুল আলম সাংবাদিকদের জানান, তাঁর দুটি বাসই সংসদ সদস্য দিপু ভূঁইয়ার বাড়ির কাছাকাছি মাসুমের গ্যারেজে রাখা হতো। আগুনের কারণে তার সর্বস্ব শেষ হয়ে গেছে বলে আক্ষেপ করে তিনি।

খবর পেয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত