গাইবান্ধার পত্রিকার বিক্রেতা আনিস হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কমসূচি করেছেন এলাকাবাসী। গতকাল রবিবার সকাল ১০টার দিকে জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এলাকাবাসীর আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, এলাকাবাসীর পক্ষে আবদুল ওহাব, রাজা মিয়া, আবদুল খালেক, জাহাঙ্গীর আলম, নিহত আনিস মিয়ার স্ত্রী কবিতা বেগম, বোন হেনা বেগম, ছেলে প্রান্ত মিয়া, চাচা রিজু মিয়া প্রমুখ।
মানববন্ধন শেষে ডিবি সড়কের ট্রাফিক মোড় এলাকায় সড়ক অবরোধ করেন তারা। প্রায় আধা ঘণ্টা চলে এ অবরোধ। পরে গাইবান্ধা সদর থানার কর্মকর্তা শাহিনুর রহমান তালুকদারের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আনিস হত্যাকারীদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।