কলমাকান্দায় বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বজ্রপাতে দিদারুল হক নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। গত রবিবার (২৭ এপ্রিল) রাত
সাড়ে ১০টায় উপজেলার খারনৈ ইউনিয়নের হাফসা রা: আনহু মহিলা মাদ্রাসা ও আন নূর ইসলামী একাডেমীর সামনে এ দুর্ঘটনা ঘটে। সোমবার (২৮ এপ্রিল) সকালে এই তথ্য নিশ্চিত করেন কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন।

নিহত দিদারুল ইসলাম উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধুনন্দ গ্রামে মধ্যপাড়ার নুরুল ইসলামের ছেলে। তিনি খারনৈ এলাকার হাফসা রা: আনহু মহিলা মাদ্রাসা ও আন নূর ইসলামী একাডেমী শিক্ষক ছিলেন।

খারনৈ ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক জানান, রোববার রাতে দিকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় নিহত শিক্ষক দিদারুল হক বাহির থেকে মাদ্রাসায় যাচ্ছিলেন। এই সময় বিকট শব্দ একটি বজ্রপাতের শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে মাদ্রাসার মাঠে যান তারা। দিদারুল হকের নিথর দেহ পড়ে আছে দেখতে পান মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। স্থানীয় পল্লী চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। রাতেই স্থানীয় প্রশাসন ও নিহতদের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, বজ্রপাতে দিদারুল হক নামে একজন মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়। স্থানীয় ভাবে খবর এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয। পরে আইনি প্রক্রিয়াশেষে লাশ রাতেই তার স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।