দারুণ খেলছিলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় সেশনে পর পর দুই বলে সাদমান ও মুমিনুল সাজঘরে ফেরার পর ক্রিজে এসে ষষ্ঠ বলেই হাঁকান ছক্কা। এর পর তৃতীয় উইকেটে শান্তর সঙ্গে তার ৬৫ রানের জুটিতে ট্রেইল কাটিয়ে লিডের পথে হাঁটে বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্য রানআউটের খপ্পড়ে পড়ে উইকেট দিয়ে আসতে হলো মুশফিককে।
অবশ্য রান আউটের পেছনে মুশফিকের নিজের ভুলই প্রধান কারণ। তাড়াহুড়ো করে ১ রান নিতে গিয়ে আউট হন তিনি। মাসেকেসার বলে মিড অনে ঠেলেই প্রান্ত বদল করতে চেয়েছিলেন। কিন্তু ওয়েসলি মাধেভেরের আন্ডার আর্ম থ্রো সরাসরি গিয়ে আঘাত হানে স্টাম্পে। আর আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়ে মুশফিককে।
ফেরার আগে ৫৯ বল খেলে ৪টি চার ও ১টি ছক্কায় ৪০ রান করেন মুশফিক। মুশফিকের পর ফিরে গেছেন নাঈম হাসানও। শেষ সেশনে বাংলাদেশ ৫ উইকেট খুঁইয়ে ফেলে শঙ্কা জাগিয়েছে ব্যাটিং ধসের। এই মুহূর্তে লিড ছাড়িয়েছে ৫০ রানের বেশি।