বন্যার্তদের জন্য নির্মিত ঘরের চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

বন্যাকবলিত পরিবারের জন্য গৃহনির্মাণে নেওয়া বিশেষ আবাসন প্রকল্পের আওতায় নির্মিত ঘরের চাবি উপকারভোগীদের হাতে তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে এই চাবি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার উপকারভোগীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে চাবি প্রদান করেন তিনি।

চার জেলার প্রতিটি থেকে একজন করে উপকারভোগী অনুষ্ঠানে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। এ সময় তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।