নারায়ণগঞ্জে ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পয়ঃনিস্কাশন (ড্রেন) থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার (০১ মে) সকালে সদর উপজেলার পশ্চিম সেহাচর এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
 
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, সকালে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পয়ঃনিস্কাশন ড্রেনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে এটি হত্যা কিনা ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। ওই ব্যক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।