দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এ ঘটনায় তাৎক্ষণিক দুই ভারতীয়কে আটক করেছে গ্রামবাসী। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের ৩২০ মেইন পিলারের সাব পিলার ১০-এর কাছে এই ঘটনা ঘটে।
আটকের ঘটনাটি নিশ্চিত করেছেন ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম ও বিরল থানার এসআই কাওসার। আটক বাংলাদেশীরা হলেন এলাকার ইসরাইল ইসলামের ছেলে এনামুল ইসলাম (৫০) ও মৃত এনামুল ইসলামের ছেলে মাসুম (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান ও মাড়াইয়ের কাজ করছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। শুক্রবার সকাল সাড়ে ১২টার দিকে বিএসএফ'র সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনার পর দুই ভারতীয় নাগরিককে ধরে আনে গ্রামবাসী। পরে বিজিবি সদস্যরা সেখানে গেলে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।