মে দিবসে শ্রমিকদের পাশে লাফার্জহোলসিম বাংলাদেশ

মে দিবস উপলক্ষে রাজধানীতে বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় ৩০০ শ্রমিকের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে দেশের নেতৃস্থানীয় নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। দেশ নির্মাণে শ্রমিকদের অনন্য অবদানকে সম্মান জানিয়ে লাফার্জহোলসিম এর পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।  

বিশেষ এই উদ্যোগ সম্পর্কে লাফার্জহোলসিম বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী বলেন, মে দিবস আমাদের শ্রমের মর্যাদা ও শ্রম শক্তির কথা স্মরণ করিয়ে দেয়। একটি দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে আমাদের দেশ নির্মাণে যারা অনন্য ভূমিকা রেখে চলেছেন, সেই শ্রমিকদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।