পটুয়াখালীতে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত

আপডেট : ০২ মে ২০২৫, ০৬:৩২ পিএম
কর্মসংস্থান ব্যাংকের বরশিাল, পটুয়াখালী ও পিরোজপুর অঞ্চলাধীন আঞ্চলকি ও শাখা ব্যবস্থাপক এবং মাঠকর্মীদের অংশগ্রহণে শুক্রবার (২ মে) “ব্যবসায়কি উন্নয়ন সভা” পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে।
 
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋণ ও অগ্রিম বহির্বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মশিউর রহমান, ঋণ আদায় বহির্বিভাগের উপমহাব্যবস্থাপক মো. আকতার হোসেন প্রধান এবং শৃঙ্খলা ও আপিল বিভাগের উপমহাব্যবস্থাপক এ কে এম কামরুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম খান।  
 
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে ঋণ বিতরণ, ঋণ আদায়, খেলাপি ঋণ, শ্রেণিকৃত ঋণ আদায়সহ ঋণরে যোগ্য বিপরীত আদায়ের হার কাঙ্খিত লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি নতুন নতুন বচৈত্র্যিময় খাতে ঋণ বিতরণের মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টির জন্য পরামর্শ প্রদান করনে।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত