প্রবীণ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
আজ রবিবার এক শোক বিবৃতিতে প্রধান বিচারপতি বলেন, ‘ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রয়াণে বাংলাদেশের আইন অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে এবং জাতি একজন বিদগ্ধ আইনজ্ঞকে হারিয়েছে।’
সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে রবিবার বিকেলে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর ৪ মাস। রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।