বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

আপডেট : ০৪ মে ২০২৫, ০৬:২১ পিএম

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তন্ময় খান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৪ মে) দুপুর তিনটার দিকে উপজেলা সদরের নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তন্ময় খান ওই গ্রামের মৃত লিটন খানের একমাত্র ছেলে। 

এলাকাবাসী ও পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায় তন্ময় খান বাইসাইকেল চালিয়ে স্থানীয় বাদশা তালুকদারের ফসলের জমির মোটরচালিত সেচ পাম্পের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

পল্লী বিদ্যুতের আলফাডাঙ্গা জোনের এজিএম ফাহিম হোসেন ইভান বলেন, ওই গ্রামের বাদশা তালুকদারের সেচ সংযোগের বৈদ্যুতিক তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হয়। তবে সংযোগে কোন গাফলতি আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হবে। এখনো পর্যন্ত এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেননি।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত