মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে পিস্তলের একটি গুলিসহ আবুল হাসনাত (৩৩) নামের এক যুবলীগ নেতাকে আটক করছে থানা পুলিশ। রবিবার (৪ মে) দুপুরে যুবলীগ নেতাকে আদালতে পাঠানো হয়।
এর আগে শনিবার (৩ মে) বিকালে উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক আবুল হাসনাত লক্ষীপুরা গ্রামের বাসিন্দা হানিফ সরকারের ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, তার বিরুদ্ধে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে হুমকি ধমকি মারধর করার অভিযোগ রয়েছে। চর বলাকি বিএনপির পার্টি অফিস ভাঙচুর ঘটনার মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।