জুনে গল ও কলম্বোতে দুই টেস্ট বাংলাদেশের, জুলাইয়ে ৬ ওয়ানডে-টি ২০

আরব আমিরাত ও পাকিস্তান সফরের পর বাংলাদেশের পরবর্তী গন্তব্য শ্রীলঙ্কা। সেখানে অবশ্য শুধু টি-টোয়েন্টি নয়, বাংলাদেশ খেলবে পূর্ণাঙ্গ সিরিজ। শ্রীলঙ্কার গণমাধ্যম ডেইলি মিরর তাদের ওয়েবসাইটে ওই সিরিজের সূচী প্রকাশ করেছে।

আগামী ১৭ জুন টেস্ট দিয়ে শুরু হবে মাঠের ক্রিকেট। তার উদ্দেশ্যে ১৩ জুন লঙ্কায় পৌঁছাবে বাংলাদেশ দল। আর ১৬ জুলাই শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে সফর। প্রায় এক মাসের সফরে বাংলাদেশ খেলবে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি।

একনজরে শ্রীলঙ্কা সফরের সূচি

টেস্ট সিরিজ

১ম টেস্ট

গল

১৭ থেকে ২১ জুন

২য় টেস্ট

কলম্বো

২৫ থেকে ২৯ জুন

ওয়ানডে সিরিজ

১ম ওয়ানডে

কলম্বো

২ জুলাই

২য় ওয়ানডে

কলম্বো

৫ জুলাই

৩য় ওয়ানডে

পাল্লেকেলে

৮ জুলাই

টি-টোয়েন্টি সিরিজ

১ম টি-টোয়েন্টি

পাল্লেকেলে

১০ জুলাই

২য় টি-টোয়েন্টি

ডাম্বুলা

১৩ জুলাই

৩য় টি-টোয়েন্টি

কলম্বো

১৬ জুলাই