বাংলাদেশে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস। ৯৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। খেলোয়াড়ি জীবনে মাশরাফী বিন মোর্ত্তুজা, সাকিব আল হাসানের মতো তারকা অধিনায়কদের সান্নিধ্য পেয়েছেন। সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে এই অধিনায়ককে বিশ্লেষণ করেছেন লিটন।
অধিনায়ক হিসেবে মাশরাফীর কাছ থেকে যা শেখা
সবার কাছে মাশরাফী ভাইয়ের একই মেসেজ ছিল যে অ্যাটাকিং ক্রিকেট খেলা আর সাহসী থাকা। মাশরাফী ভাইয়ের নেতৃত্ব দেখে আমি নিজের যে উন্নতি করতে পেরেছি সেটি হলো- মাঠে উনি কিছু গ্যাম্বলিং করতেন বোলিংয়ের ক্ষেত্রে। আমি বিস্তারিত বলবো না কিন্তু মনে হয়েছে উনি যেমন গ্যাম্বলিং করতেন মাঠে এটা আমার ভবিষ্যতে কাজে দিতে পারে।
অধিনায়ক হিসেবে সাকিবের কাছ থেকে যা শেখা
সাকিব ভাই সবসময় এক স্টেপ এগিয়ে থাকতেন, ক্রিকেট নিয়ে চিন্তার দিক থেকে। তিনিও খুব সাহসী ক্যাপটেন ছিলেন। বাংলাদেশের হয়ে যারাই অধিনায়কত্ব করেছেন প্রত্যেকেই সাহসী ছিলেন। ক্রিকেট নিয়ে উনার চিন্তাভাবনা দেখলে মনে হতো উনি এক স্টেপ এগিয়ে আছেন।