কক্সবাজার যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুর ২ টায় কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের আইবিপি রোড়ের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান।

তিনি জানান, বাহাদুর ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা সংক্রান্ত দায়ের করা কয়েকটি মামলার আসামি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত ৬ মে সকাল ৬টায় যুবলীগ নেতা মোনাফ সিকদারের নেতৃত্বে কক্সবাজার শহর যুবলীগের ব্যানারে কলাতলী সড়কে ঝটিকা মিছিল করে ২০-৩০ জন যুবলীগের কর্মী সমর্থক।  এরপরই শহরজুড়ে যুবলীগের নেতাকর্মীদের ধরতে পুলিশ চিরুনি অভিযান শুরু করে। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরকে বাহাদুরকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত ৪ দিনে যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে।