এল ক্লাসিকোতে খেলোয়াড়দের আত্মবিশ্বাসী থাকার পরামর্শ দিলেন ফ্লিক

লা লিগায় এল ক্লাসিকোতে আগামীকাল রবিবার মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এই ম্যাচকে অনেকে লা লিগার শিরোপা নির্ধারণী হিসেবে দেখছেন। বার্সা কোচ হান্স ফ্লিকের চোখ পূর্ণ তিন পয়েন্টেই।

চ্যাম্পিয়নস লিগ সেমিতে ইন্তার মিলানের বিপক্ষে হারে বার্সেলোনা। তবে সেসব নিয়ে ভাবছেন না ফ্লিক। 'মিলানে হারের পর সবাই জানি, (ক্লাসিকো) লড়াই সহজ হবে না। অমন একটি ম্যাচের পর এটা সহজ নয়। তবে আমরা ভালো করছি। এখনও চারটি ম্যাচ বাকি, আর ক্লাসিকো খুবই গুরুত্বপূর্ণ।'

বার্সার ঘরের মাঠে ম্যাচ। তাই সমর্থকদের পাশে পাবে ক্লাবটি। রিয়ালের বিপক্ষে জিতলে ৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবে কাতালানরা। এরপর বাকি থাকবে আর তিন রাউন্ড।

ফ্লিক আরও বলেন, 'আমরা যা করতে চাই (পূর্ণ তিন পয়েন্ট), তা নিয়ে আমাদের আত্মবিশ্বাসী থাকতে হবে। সবাই জানে যে, ক্লাসিকোয় তাকে শতভাগ দিতে হবে। আগ্রাসী হতে হবে, দাপুটে থাকতে হবে। আমাদের সঙ্গে থাকবে ভক্তদের সমর্থন, আমরা খেলব ঘরের মাঠে।'