বৃষ্টির জন্য খেলা শুরু হয়েছে দেরিতে। আলোর স্বল্পতার কারণে জ্বলছিল ফ্লাডলাইট। তবে সময় যত গড়িয়েছে, সূর্যের আলো ততো বেড়েছে। তাই নিভে গেছে কৃত্রিম আলো। সেই আলো-আঁধারের দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ঘণ্টা দেরিতে শুরু হয়েছে খেলা।
টস জিতে ব্যাটিং নেমেছে নিউজিল্যান্ড এ দল। বাংলাদেশ এ দল আজ খেলতে নেমেছে দুটি চারদিনের ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি। ১৭ ওভার বল করে আদায় করে নিয়েছে ২ উইকেট। কিউইরা সংগ্রহ করেছে ৫৩ রান। নিক ক্যালি ১৩ ও মোহাম্মদ আব্বাস ৪ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশ এ দলের হয়ে উইকেট দুটি নিয়েছেন সৈয়দ খালেদ আহমেদ ও মোহাম্মদ আনামুল হক।