কুড়িগ্রামে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

কুড়িগ্রামে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে হাতেম আলী (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কুমোদপুর এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত হাতেম আলী ওই ইউনিয়নের কুমোদপুর এলাকার মো. ছাফের আলীর ছেলে। পাশাপাশি তিনি গ্রাম্য চিকিৎসক বলে জানা গেছে। 

স্থানীয়রা জানান, সকাল থেকে আকাশে ঘন মেঘ ও গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে হাতেম আলী নিজের জমিতে ধান কাটতে যায়। এসময় হঠাৎ বজ্রপাত হলে হাতেম আলী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান। 

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. মদিনা আলী জানান, ধান কাটতে গিয়ে বজ্রপাতে হাতেম আলী মারা যায়।