গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কামালেরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, কামালেরপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (৩০), একই গ্রামের একরামুল হকের ছেলে মোশারফ হোসেন (২৬) ও মৃত সাহেব মিয়ার ছেলে আফজাল হোসেন (৬৫)।
জানা যায়, শর্ট সার্কিটে সৃষ্ট সমস্যার কারণে টিনশেড ঘর বিদ্যুতায়িত হয়ে ছিল। দুপুর আড়াইটার দিকে কাজের জন্য মিলন মিয়া ঘরে ঢোকার সময় বিদ্যুৎপৃষ্ট হন। এসময় তাকে বাঁচাতে গিয়ে আফজাল হোসেন বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। উভয়কে বাঁচাতে গিয়ে মোশারফ হোসেনও বিদ্যুৎপৃষ্ট হন। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পর ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।’