কেউ একটা পণ্য নিতে চাইলে একটাই নেবেন: টিসিবি চেয়ারম্যান

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেছেন, কেউ একটা পণ্য নিতে চাইলে একটা করেই নেবেন, আমরা দিতে বাধ্য। কোনও অভিযোগ থাকলে আমাদের জানাবেন। আমরা কোম্পানির সঙ্গে কথা বলব। তবে, কিছু পণ্যের পরিমাণ কম থাকতে পারে।

আজ বৃহস্পতিবার দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময়সভায় তিনি একথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাজারে সরবরাহ বাড়ানো আমাদের লক্ষ্য। সাধারণ ভোক্তাদের ভর্তুকি মূল্যে বিক্রি নয়, এটা একটি সেবামূলক কার্যক্রম করছি।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আপনাদের অভিযোগ গুলো নিয়ে আমরা কথা বলব। এবং আপনারা যারা টিসিবির লাইসেন্স নিয়েছেন, আপনারা জনগণকে সেবা প্রধান করবেন। সেটা যদি না দেন আমরা ব্যাবস্থা নেব। কম বা বেশি হলো এমন কোনও অভিযোগ যেন জনগণ আমাদের না দেয়। সেদিকে লক্ষ্য রাখার কথা বলেন ডিলারদের।

এ সভায় ডিলাররা অভিযোগ করেন পাম তেল ১৫০ টাকা করে ক্রয় করতে হয়, যদিও টিসিবি বলছে ১২৫ টাকায় দেয়। চিনি নিয়ে বলেন, ডালের মান নিয়ে অভিযোগ করেন তারা।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও টিসিবির ডিলাররা উপস্থিত ছিলেন। এর আগে টিসিবির গোডাউন পরিদর্শন করেন টিসিবির চেয়ারম্যান।