ঠাকুরড়াঁওয়ে ঝড়ে গাছের নিচে চাপা পড়ে আক্তারা বেগম (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার মেয়ে সানজিদা বেগম (১৩)। শুক্রবার (১৬ মে) রাতে টায় জেলার হরিপুর উপজেলার তিনুয়া হঠাৎপারা গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত গৃহবধূ ওই গ্রামের শাহজাহান আলীর স্ত্রী বলে নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্র জানায়, শুক্রবার রাতে ঝড়ের সময় আক্তারা বেগম ও তার মেয়ে তাদের শোবার ঘরেই ঘুমিয়ে ছিলেন। এ সময় ঝড়ের মাঝে ঘরের পাশে থাকা একটি বড় জাম গাছ তাদের শোবার ঘরে বিছানার ওপর পড়ে যায় এবং গাছে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আক্তারা বেগমের মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী উদ্ধার কাজ পরিচালনা করে গাছ সরিয়ে আক্তারা বেগমের মেয়ে সানজিদাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং শঙ্কামুক্ত রয়েছে।