তুলশীধাম মন্দিরে মীর হেলাল

৩১ দফা বাস্তবায়ন হলে সব ধর্মের সমান অধিকার নিশ্চিত হবে

বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পূনর্গঠনে যে ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব দিয়েছেন তা বাস্তবায়িত হলে সব ধর্মের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে। কারণ জাতীয়তাবাদের প্রধান দুটি রূপ হলো জাতিগত জাতীয়তাবাদ ও নাগরিক জাতীয়তাবাদ। জাতি হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সকল ধর্ম, বর্ণ ও পেশার মানুষকে বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ করেছেন। তাই নাগরিক হিসেবে সকলের মর্যাদা সমান।

আজ সোমবার (১৯ মে) দুপুরে চট্টগ্রাম নন্দনকাননস্থ প্রাচীন তীর্থ শ্রী শ্রী তুলসীধাম আশ্রমে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ১২২তম আবির্ভাব উৎসব উপলক্ষে তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ দেবদীপ মিত্র চৌধুরী পুরী মহারাজের পৌরহিত্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, নির্বাচন বানচাল করতে কিছু কুচক্রী মহল দেশি-বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যারা গণতন্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে তারা জনগণের ক্ষমতা চায় না। তারা বারবার বিদেশি তাঁবেদারি ও অগণতান্ত্রিক শক্তির পক্ষ হিসেবে চিহ্নিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য রাজিব জাফর চৌধুরী, আমিনুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সভাপতি সাইফুল ইসলাম টুটুল, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, মহানগর যুবদল নেতা মো. রাজু, তুলসীধাম পরিচালনা পরিষদের সা. সম্পাদক স্থপতি প্রণত মিত্র চৌধুরী, অদ্বৈত-অচ্যুত মিশনের সাধারণ সম্পাদক হিরন্ময় ধর, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান আলম, দিপক বণিক, ডা. মনোজ চৌধুরী, বিধান ধর, চন্দ্রনাথ পাল, অ্যাড. সুজন কান্তি দে, সুজিত হাজারী, রিমেন চৌধুরী, প্রদর্শন দেবনাথ, রিমেন চৌধুরী, অ্যাড. মধুসূদন দাশ, ডা. অপূব ধর, ডা. বিবরণ দাশ, শ্যামল সুশীল, সুলাল ধর প্রমুখ।