সেঞ্চুরিয়ান ইমন সহ-অধিনায়ক মেহেদী বাদ দ্বিতীয় টি-টোয়েন্টিতে, নাহিদ রানার অভিষেক

শারজায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতেছে আরব আমিরাত এবং প্রথম ম্যাচের মতোই বাংলাদেশকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে। 

বিস্ময়কর খবর হলো প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমনকে এ ম্যাচে বাদ দিয়েছে বাংলাদেশ। বাদ পড়েছেন দলের সহ অধিনায়ক শেখ মেহেদী। এছাড়া হাসান মাহমুদকে বাদ দেয়া হয়েছে। 

প্রথম ম্যাচে সেঞ্চুরির ইনিংসের সময় গ্রোয়েনে সমস্যা দেখা দেয়ায় পরবর্তীতে মাঠে ছিলেন না পারভেজ হোসেন ইমন। 

একাদশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও নাহিদ রানা। নাহিদ রানার টি-টোয়েন্টি অভিষেক হতে যাচ্ছে। 

প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ।