ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আজ মঙ্গলবারও নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন তার সমর্থকরা।
বেলা ১১টায় জাতীয় সংগীতের মাধ্যমে নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচি শুরু হয়। ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে তারা নগর ভবনে সমবেত হন। গুলিস্তান-বঙ্গবাজার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা ‘অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দাও, দিতে হবে’; ‘দফা এক দাবি এক, আসিফের পদত্যাগ’; ‘আসিফ ভূঁইয়ার কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’; ‘শপথ নিয়ে টালবাহানা চলবে না চলবে না’—সহ বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি পেশ করেন।
এই অবস্থানের কারণে নগর ভবনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজও বন্ধ থাকার খবর পাওয়া গেছে। আন্দোলনের প্রভাবে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গত ছয় দিন ধরে অফিসে উপস্থিত নন।
এভাবেই ইশরাক হোসেনের সমর্থকরা মেয়র পদে তার শপথ অনুষ্ঠানের দাবি নিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন।