চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২০ মে ২০২৫, ১১:৪৬ এএম

চাঁদপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের সাথে যাত্রীবাহী রিকসার সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ২ জন আহত হন। সোমবার (১৯ মে) রাত ১২টায় ডিসি অফিসের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সমুদ্র মাল ও নামঅজানা রিক্সা চালক ঘটনাস্থলেই নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাকিব ও সমুদ্র নামের দুইজন বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বাবুরহাটের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা রিকসায় সজোরে ধাক্কা দেয়। এতে করে মোটরসাইকেল ও রিকসা ভেঙ্গে চুরমার হয়ে যায়। সাথে সাথে তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটি প্রায় ৩০ হাত দূরে ছিটকে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একজনকে আঘাত করে। মোটরসাইকেল চালক রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা রেফার করা হয়েছে।

সদর হাসপাতালের চিকিৎসক বেলায়েত হোসাইন জানান, দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে আসা চারজনের মধ্যে দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত