শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতির আক্রমণে আজিজুর রহমান আকাশ (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে আটটার দিকে উপজেলার গজনী বীটের আওতাধীন দরবেশচালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান আকাশ দরবেশচালা এলাকার আব্দুল হাকিমের ছেলে।
ওসি জানান, পাকা বোরো ধানক্ষেত পাহারা দেওয়ার সময় খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসা বন্যহাতি আজিজুর রহমান আকাশকে পায়ে পিষ্ট করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।