যশোরের মনিরামপুরে প্রশান্ত কুমার পাল (২৬) নামে এক মৃৎশিল্প ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। বুধবার (২১ মে) সকালে খানপুর সিলোমপুর এলাকার একটি মেহগনি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত প্রশান্ত কুমার পাল খানপুর গ্রামের অনন্য কুমার পালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের থানার পশ্চিম পাশে প্রশান্ত কুমার পাল এর একটি মৃৎশিল্পের দোকান রয়েছে। ইতিপূর্বেও সে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। প্রশান্ত গত রাতে বাড়িতে না ফেরায় রাত আটটার দিকে তার ভাই ফোন করলে ফোনটি বন্ধ পায়। গত রাতেই দোকানে খুঁজতে গিয়ে দেখে দোকান বন্ধ। প্রশান্ত রাতে আর বাড়িতে ফেরেনি। সকালে তার ভাই মাঠে কাজ করতে গিয়ে লোকজনের মুখে শোনে একটি মেহগনি বাগানে তার ভাই গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। এরপর স্থানীয়রা থানায় খবর দিলে সকাল ১১টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে, এসআই শাহিন বলেন, কী কারণে সে আত্মহত্যা করেছেন তা কেউ বলতে পারেনি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর জানা যাবে।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।