গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করছে পুলিশ। আটকরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। বুধবার (২১ মে) দুপুরে উপজেলা চত্বর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার উড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল পাশা, কঞ্চিপাড়া ইউনিয়নের সোহেল রানা শালু, ফজলুপুর ইউনিয়নের আনসার আলী মন্ডল, ফুলছড়ি ইউনিয়নের আজহারুল ইসলাম হান্নান, এরেন্ডাবাড়ি ইউনিয়নের আব্দুল মান্নান আকন্দ, গজারিয়া ইউনিয়নের খোরশের আলম খুশু।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘দলীয় নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রকে অচল করা পরিকল্পনা করে আসছেন তারা। ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে।’