গাইবান্ধা জেলার পলাশবাড়ীর ঠুটিয়াপুকুর এলাকায় যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে রিক্তা বেগম (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ ৬ জন যাত্রী আহত হন।
রবিবার (৩১ মে) এ ঘটনা ঘটে।
রিক্তা বেগম সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল হকের স্ত্রী।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নিউ সাফা পরিবহনের যাত্রীবাহী বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে সকাল ৮টার দিকে ঠুটিয়াপুকুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিক্তা বেগম নিহত হন। আহত হন অন্তত ৬ জন যাত্রী।
পুলিশ আরও জানায়, আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রদীপ কুমার জানান, নিহত নারীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।