মেলান্দহে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় পানিতে ডুবে সাফাওয়ান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) সকালে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের শিহিটা এলাকায় এ  দূর্ঘটনা ঘটে। নিহত শিশু সাফাওয়ান ওই এলাকার স্কুল শিক্ষক সবুজ মিয়ার ছেলে।

জানা গেছে, বুধবার সকালে বাড়ির অন্যান্য শিশুদের সাথে শিশু সাফওয়ান উঠানে খেলা করছিলো। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুজি শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে বাড়ির পাশের ডোবা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

চরবানীপাকুরিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা.সাফিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।