পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের অন্যতম গুরুত্বপুর্ণ নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহনের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে বিশেষ প্রস্ততি গ্রহণ করেছে জেলা প্রশাসন কর্তপক্ষ। ইদুল আজহা উপলক্ষে এই রুটে ১৭ টি ফেরি ২০টি লঞ্চ চলাচল করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (২৪ মে) সকাল ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ। বিশেষ করে কোরবানির পশুবাহী ট্রাক পারাপারে থাকবে বিশেষ ব্যবস্থা, যাতে করে পশুবাহী যানবাহনগুলো দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে এবং কোরবানির পশুর সুরক্ষা নিশ্চিত হয়। এছাড়া বাড়তি ভাড়া নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা ণ করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত।
সমন্বয় সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।সভায় জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপিতিত্বে উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেন সরকার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) শ্রীনাথ সাহা, ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) আতাউর রহমান খান, বিআরটিএর সহকারী পরিচালক মো. নাছির উদ্দিন, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন, বিআইডব্লিউটিএ টিআই সাগর মল্লিক, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জুয়েল, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রমজান আলী, লঞ্চ মালিক সমিতির সভাপতি আব্দুর