‘বিএনপি ক্ষমতায় এলে সারাদেশে ফুটবল খেলা ছড়িয়ে দিব’

আগামীতে বিএনপি ক্ষমতায় এলে সারা বাংলাদেশে ফুটবল খেলা ছড়িয়ে দিবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোস্তফা জামান। রবিবার (২৫ মে) মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে হাতিরঝিল থানা বনাম উত্তরখান থানা খেলায় তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো আমিনুল হক। তিনি বলেন, নির্বাচনের কথা শুনলে আপনাদের জ্বালা শুরু হয়ে যায়। নির্বাচন দিতে সমস্যা কোথায়। 

তিনি আরও বলেন, গত ১৭ বছর তরুণরা ভোট দিতে পারেনি। তাই দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। 

রবিবার সাড়ে তিনটায় মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ‌জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট। এতে হাতিরঝিল থানার মুখোমুখি হয় উত্তরখান থানা। খেলায় উত্তরখান থানাকে ১-০ গোলে পরাজিত করে হাতিরঝিল থানা।

এছাড়াও একই দিনে মিরপুর থানা বনাম তেজগাঁও থানার খেলায় তেজগাঁও থানায় ৩-০ গোলে মিরপুর থানাকে পরাজিত করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, মো.আফাজ উদ্দিন আফাজ,এবিএমএ রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. আকতার হোসেন, হাজী মো. ইউসুফ, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, মহানগর সদস্য ফারুক হুসাইন ভূইয়া, হান্নানুর রহমান ভূঁইয়া, খিলক্ষেত থানা বিএনপি আহ্বায়ক এস এম ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন দেওয়ান, সিএম আনোয়ার হোসেন, বিমানবন্দর থানা বিএনপি আহ্বায়ক মনির ভূইয়া, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তারেক, বিএনপি নেতা জাহিদ ইসলাম রুবেল, তুরাগ থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক রিপন হাসান খন্দকার।