প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ প্রধান বিচারপতির

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে  বৈঠক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গতকাল রবিবার বিকেল ৫টা থেকে আধা ঘণ্টার মতো এ বৈঠক চলে। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে সে বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় বা সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে কিছু জানানো হয়নি।

সুপ্রিম কোর্ট প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, বিকেল সোয়া ৫টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় যান প্রধান বিচারপতি। ২০ মিনিটের কিছু বেশি সময় সেখানে তিনি অবস্থান করে বেরিয়ে আসেন।

গত ১৭ মে দক্ষিণ আফ্রিকা সফরে যান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গতকাল সকালে তিনি দেশে  ফেরেন।