কলা খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

দিনাজপুরের নবাবগঞ্জে কলা খাওয়ানোর প্রলোলভনে ৯ বছরের কণ্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে অজির উদ্দীন (৫৮) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। রবিবার (২৫ মে) সন্ধ্যায়  উপজেলায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় ওই শিশুর পিতা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে পুলিশ বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে পাঠায়। গ্রেপ্তার বৃদ্ধ অজির উদ্দিন ওই এলাকার আব্বাস আলীর ছেলে। 

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার দিবাগত রাত ২টার দিকে অজির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতই নিজ বাড়ির পাশে খেলা করছিল ওই কন্যা শিশুটি। সন্ধ্যার কিছু আগে শিশুটিকে কলা খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করতে থাকে। একপর্যায়ে শিশুটি চিৎকার করলে এলাকাবাসী এসে শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে শিশুটির বাবা অজির উদ্দিনের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে অভিযান চালিয়ে তাকে থানা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, শিশুকে ধর্ষণের অভিযোগে অজির উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছিল। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে দিনাজপুর পুলিশ কোর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে।