মোবাইল ভালো কাজে ব্যবহারের অনুরোধ করলেন সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পিএম

মোবাইল ভালো কাজে ব্যবহারের জন্য অনুরোধ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, মোবাইল ভালো ও খারাপ দুইভাবেই ব্যবহার হচ্ছে। ভালো কাজ করার জন্য এবিষয়ে সচেতন থাকবেন, নইলে ক্ষতিগ্রস্ত হতে হবে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ কথা বলেছেন।

এরপর মন্ত্রী ডা.জাহিদ হোসেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নবাবগঞ্জ উপজেলার সনাতন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তিনি কৃষি সহায়তায় ১০৮০ চাষির মধ্যে বিনামূল্যে সবজি বীজ, সার ও নেট বিতরণ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিবন্ধী, দুঃস্থ শিক্ষার্থী ও দুঃস্থ, অসহায়, অসচ্ছল, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির মাঝে চেক বিতরণ। এর পাশাপাশি দুরারোগ্য রোগ্য ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, থ্যালাসেমিয়া ও লিউকেমিয়া রোগীদের মধ্যে এককালীন চেক বিতরণ করেন তিনি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দকৃক ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। 

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রীর সহধর্মিণী ডা. শরিফা করিম স্বর্ণা, মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা. জাভেদ হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু । এছাড়া সমাবেশে  উপকাভোগী ও পরিবারের সদস্যরা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, দলীয় কর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত