কমলগঞ্জ সীমান্তে আরও ১৯ জনকে পুশইন করল বিএসএফ

মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তের দুই এলাকা দিয়ে আরও ১৯ জনকে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ) পুশ ইন করেছে। শুক্রবার (৩০ মে) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় সীমান্ত এলাকা দিয়ে নারী-পুরুষ মিলিয়ে ১৪ জন ও ডবলছড়া সীমান্ত দিয়ে ৫ জনকে ভারত থেকে অনুপ্রবেশের সময় আটক করে বিজিবি। আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবির চাম্পারায় বিওপি ও ডবলছড়া ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরবেলা সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় ১৯ জনকে আটক করা হয়। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা ভারতে বসবাস করে আসছিলেন। তারা বাংলাদেশের নাগরিক। বিএসএফ তাদেরকে সীমান্তের গেট খুলে বাংলাদেশে ঠেলে দিয়েছে। 

বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক এ এস এম জাকারিয়া জানান, আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।