বালিয়াকান্দিতে নালায় পড়ে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অনিত শেখ (১০) নামে এক প্রতিবন্ধী শিশু নালায় পড়ে মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ৮টার সময় উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

অনিত শেখ উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের কুয়েত প্রবাসী সামছুল শেখের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, সবার অজান্তে বাড়ির পাশের নালায় পড়ে যায় শিশুটি। এ সময় শেখর দাস নামে এক মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল চালিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পরে তিনি ঐ প্রতিবন্ধী শিশুকে নালায় পড়ে থাকতে দেখে বাড়ির লোকজনকে খবর দিলে তারা উদ্ধার করে মধুখালী হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দীন বলেন, পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। বর্ষা মৌসুমে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।