শৈলকুপায় ট্রাকচাপায় নারীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপার গাবলা এলাকায় ট্রাকচাপায় শাহিনা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছেন। আজ শনিবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিনা বেগম ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানায়, সকালে শাহিনা বেগম ঝিনাইদহ শহর থেকে বাবার বাড়ি শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামে যাচ্ছিলেন। সেসময় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাবলা নামক স্থানে পৌঁছলে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান শাহিনা বেগম। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় শিকারী জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।