উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক মো.মনির উদ্দিনকে (৪২) আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ মে) রাতে উপজেলার বড়উঠান এলাকা থেকে তাকে আটক করা হয়।

তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। আটক মনির উদ্দিন উপজেলার বড়উঠান ইউনিয়নের দক্ষিণ শাহমীরপুর গ্রামের শামসুল হকের ছেলে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন,বিশেষ অভিযানে এক যুবলীগের নেতাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।