আনোয়ারায় ছাত্রলীগের ‘বিক্ষোভ মিছিল’

আপডেট : ০১ জুন ২০২৬, ০৫:১৯ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ‘বিক্ষোভ মিছিল’করেছেন বলে জানা গেছে। সোমবার (১ জুন) ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে মিছিলের দৃশ্য দেখা যায়।

মিছিলের ব্যানারে দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি, ভয়াবহ শিশু ধর্ষণ ও হত্যার নিন্দা লেখা ছিল।

ভিডিওতে দেখা যায়,পিএবি সড়কের শশী কমিউনিটি সেন্টার থেকে শুরু হওয়া মিছিলটি চাতরী চৌমুহনী বাজারের দিকে অগ্রসর হয়। এ সময় অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা,জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে,বাংলাদেশ হাসবে’,‘দক্ষিণ জেলা ছাত্রলীগ,নেতা মোদের শেখ মুজিব’,‘রাজপথে জাবেদ ভাই, শেখ হাসিনার ভয় নাই’সহ বিভিন্ন শ্লোগান দিতে দেখা গেছে। মিছিলে বেশ কয়েকজন নেতাকর্মী অংশ নেন।

এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুনায়েত চৌধুরী বলেন,আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল হয়েছে এ রকম কোনো তথ্য নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো এডিট করা বলে দাবি করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত