ফ্রেঞ্চ ওপেন ২০২৫

‘জেন্টলম্যান’ শেলটনকে হারিয়ে কোয়ার্টারে আলকারাজ

রোলাঁ গারোর শেষ ষোলোতে সোমবার রাতে দুর্দান্ত লড়াইয়ে মুখোমুখি হন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ ও তার মার্কিন প্রতিদ্বন্দ্বী বেন শেলটন। টেনিসবিশ্বে আলোচিত এই ম্যাচে ৭-৬ (৮), ৬-৩, ৪-৬, ৬-৪ গেমে জয় তুলে নেন আলকারাজ। তবে ম্যাচের মাঝপথে শেলটনের একটি মহানুভবতা মুগ্ধ করেছে উপস্থিত দর্শক থেকে শুরু করে পুরো ক্রীড়াজগৎকে।

ম্যাচের সপ্তম গেমে এক মুহূর্তে শেলটনের সার্ভ করা বলটি নেটের বার স্পর্শ করে। কিন্তু আম্পায়ার তা লক্ষ্য করেননি। ফলে আলকারাজ পয়েন্টটি হারান। তখনই শেলটন নিজেই বিপক্ষ খেলোয়াড়কে রিপ্লে (পয়েন্ট পুনরায় খেলা) করার প্রস্তাব দেন। যা স্পোর্টসম্যানশিপের চমৎকার নিদর্শন। যদিও আলকারাজ প্রস্তাবটি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন। এর পর তিনি শেলটনের আচরণের প্রশংসা করেন। সে সময় ইএসপিএনের ধারাভাষ্যে শেলটনকে বলা হয়, ‘একজন জেন্টলম্যান।’

ম্যাচের প্রথম সেটেই টানটান উত্তেজনার মধ্য দিয়ে টাইব্রেকে জয় পান আলকারাজ। দ্বিতীয় সেটে তিনি সহজেই জয়ী হন ৬-৩ গেমে। তবে তৃতীয় সেটে ফিরে আসেন শেলটন, ৬-৪ গেমে জিতে ম্যাচটিকে চতুর্থ সেটে নিয়ে যান। চতুর্থ সেটেও হাড্ডাহাড্ডি লড়াই চলে, তবে শেষ পর্যন্ত আলকারাজ ৬-৪ গেমে সেট ও ম্যাচ জয় করেন এবং কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা পাকা করেন।

কোয়ার্টার ফাইনালেও আলকারাজ মুখোমুখি হবেন আরেক মার্কিন তারকা ২৮ বছর বয়সী টমি পলের। অস্ট্রেলিয়ার অ্যালেক্সেই হারিয়ে পরের রাউন্ডে উঠেছেন। কম সময় কোর্টে কাটানো পল চাইবেন আপসেট উপগার দিতে। তবে ফর্মে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলকারাজকে থামানো তার জন্য যে চ্যালেঞ্জিং হবে, তা বলাই বাহুল্য।