স্পেন জাতীয় ফুটবল দল যখন উয়েফা নেশনস লিগে হাইভোল্টেজ সব ম্যাচের প্রস্তুতি নিতে ব্যস্ত, ঠিক সেই সময়ে দেশের ক্লাব ফুটবলের রিয়াল মাদ্রিদের দুরবস্থা নিয়ে নিজের কষ্টের জানালেন স্প্যানিশ টেনিস সেনসেশন কার্লোস আলকারাজ। লন্ডনে লেভার কাপে মাঠের নামার আগে লস ব্লাঙ্কোসদের ধীরগতির শুরু এবং চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পিছিয়ে পড়ার দৃশ্য একজন আজীবন সমর্থক হিসেবে মেনে নিতে কিছুটা কষ্টই হচ্ছে তার।
নতুন কোচ হোসে মরিনহোর অধীনে রিয়ালের মাঠে নেমে সংগ্রাম করার বিষয়টি নজর থামিয়েছে ভিন্ন মাঠের তারকা আলকারাজেরও। আতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হারের ক্ষত এবং পয়েন্ট টেবিলে বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে থাকা এমবাপ্পে-ভিনিসিয়ুসদের পারফরম্যান্স নিয়ে 'স্ট্যাটস পারফর্ম'-কে দেওয়া সাক্ষাৎকারে আলকারাজ বলেন, ‘এই মুহূর্তে আমি দেখছি অন্য দলগুলো আরও ভালো খেলছে। এটা ঠিক যে তারা রিয়াল মাদ্রিদ, তাদের দলে দুর্দান্ত ও প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে। তবে দল হিসেবে তারা আরও ভালো করতে পারে। তাদের বিষয়টি নিয়ে আরও কাজ করতে হবে।’
রিয়ালের খেলার আরও বেশি তীব্রতা বাড়ানো প্রয়োজন দাবি করে আলকারাজ আরো বলেন, ‘খেলা দেখতে দেখতে এই মুহূর্তে আমি সত্যিই কষ্ট পাচ্ছি, কারণ আপনি বুঝতেই পারবেন না কখন কী হতে চলেছে। আমি বলব, তাদের খেলায় আরও একটু বেশি তীব্রতা প্রয়োজন।’
এদিকে লন্ডনে শুরু হতে যাওয়া মর্যাদাপূর্ণ লেভার কাপে আলকারাজের সতীর্থ ও নরওয়েজিয়ান টেনিস তারকা ক্যাসপার রুডও ফুটবল নিয়ে কথা বলেছেন। ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ডকে বর্তমান বিশ্বের সেরা স্ট্রাইকার হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, ‘তার শট ও গোলের অনুপাত, আমি বলব, কেউ তার ধারেকাছেও নেই। কেউ তার সমকক্ষ হতে পারবে না।’
আগামী শুক্রবার থেকে লন্ডনে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে ইয়ান নোয়ার নেতৃত্বাধীন টিম ইউরোপ শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে নামবে, যেখানে আলকারাজ ও রুডের সঙ্গে আলেকজান্ডার ভেরেভ ও ফ্ল্যাভিও কোবোলিরাও রয়েছেন। অন্যদিকে আন্দ্রে আগাসির টিম ওয়ার্ল্ডের হয়ে কোর্টে নামবেন টেলর ফ্রিজ ও অ্যালেক্স ডি মিনাউরের মতো তারকারা।
বায়ার্নে নতুন চুক্তি ও মেসিদের লিগে ক্যারিয়ার শেষের ইঙ্গিত কেইনের