বিদেশগামীদের সব কাজ হবে ডিজিটাল পদ্ধতিতে

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিদেশগামী কর্মীদের বহির্গমন প্রক্রিয়াকরণের সব কাজ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা জানান, এরই মধ্যে ৬টি জেলায় বহির্গমন ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং পর্যায়ক্রমে সব জেলায় এ সুবিধা বিস্তৃত করা হবে। বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় ডিসেম্বর ২০২৪ থেকে বার্ষিক মজুরি বাড়ানোর হার শতকরা ৫ ভাগ থেকে বাড়িয়ে শতকরা ৯ ভাগে উন্নীত করা হয়েছে। ট্যানারি, সোপ অ্যান্ড কসমেটিকস, কোল্ড স্টোরেজ ও দর্জি কারখানার নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছে। আগামী তিন অর্থবছরে আরও ১৫টি শিল্প সেক্টরের নিম্নতম মজুরি নির্ধারণ বা পুনঃনির্ধারণ করা হবে।