সিরাজগঞ্জের শাহজাদপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। রূপবাটি ইউনিয়নের ছোট বিন্নাদারি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার (৩ জুন) বিকাল ৩ টার দিকে নানা বাড়ি থেকে নিখোঁজ হয় শিশুটি। এ বিষয়ে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নানা আব্দুর রশীদ। বুধবার (৪ জুন) ভোরে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী পরিত্যক্ত বাড়ির সেফটি ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান,ময়না তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। অপরাধীদের আইনের আওতায় আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।