ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং চ্যানেলে ডিপোজিটের পরিমাণ ৬০০০ কোটি টাকা ছাড়িয়েছে

বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং সেবার পথ প্রদর্শক ব্যাংক এশিয়া সম্প্রতি এজেন্ট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ৬,০০০ কোটি টাকা ডিপোজিটের মাইলফলক অতিক্রম করেছে। 

ব্যাংকের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান জাকিয়া রউফ চৌধুরী অন্যান্য বোর্ড সদস্য এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমকে সাথে নিয়ে বুধবার (০৪ জুন) রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে মাইলফলক অর্জনের শুভক্ষণ উদযাপন করেন।