ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং-এর উদ্যোগে শনিবার (১৬ মে) কুমিল্লা ব্র্যাক লার্নিং সেন্টারে “রেমিট্যান্স সুরক্ষা” বিষয়ক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ এবং “এজেন্ট ব্যাংকিং বিজনেস কনফারেন্স-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘ ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড (টঘঈউঋ)-এর সহায়তায় পরিচালিত “লিভিং নো ওয়ান বিহাইন্ড (খঘঙই) ইন দ্য ডিজিটাল এরা ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মির্জা আজহার আহমদ সহ প্রধান কার্যালয়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ইউএনসিডিএফ-এর প্রতিনিধি জনাব মো. ইকবাল হোসেন ও জনাব হারুন অর-রশিদ মামুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রবাসী ও রেমিট্যান্স গ্রহণকারী পরিবারের জন্য রেমিট্যান্স সুরক্ষা সেবা এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা রেমিট্যান্সের কার্যকর ব্যবহার নিশ্চিতকরণে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ নিয়ে মতবিনিময় করেন এবং গ্রাহক উপযোগী ব্যাংকিং পণ্য ও সেবা, ডিজিটাল আর্থিক সাক্ষরতা এবং গ্রাহক সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন বাস্তবসম্মত সমাধান নিয়ে আলোচনা করেন।
কনফারেন্সে সংশ্লিষ্ট জেলাগুলোতে এজেন্ট ব্যাংকিং ব্যবসা সম্প্রসারণ, গ্রাহক ও এজেন্ট সেবা, মানিলন্ডারিং প্রতিরোধে করণীয় এবং প্রতিরোধমূলক ব্যবস্থা বিষয়ে বিস্তাারিত আলোচনা হয়। অনুষ্ঠানে কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার এজেন্ট, কাস্টমার সার্ভিস অফিসার (সিএসও), মাঠপর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
